Arshdeep Singh | ক্ষমা চেয়েও হলো না শেষরক্ষা, মিচেলকে লক্ষ্য করে বল ছোড়ার জন্য অর্শদীপকে শাস্তি দিলো ICC!
Tuesday, March 10 2026, 4:03 pm

Key Highlightsআইসিসি থেকে জানানো হয়েছে লেভেল ১ পর্যায়ের শৃঙ্খলাভঙ্গের জন্য ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে অর্শদীপকে।
টি টোয়েন্টি ফাইনালে ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচে ড্যারিল মিচেলের শরীর লক্ষ্য করে বল ছুড়ে দেওয়ার জন্য শাস্তি পেলেন ভারতীয় পেসার অর্শদীপ সিং। ম্যাচের একাদশতম ওভারে নিউজিল্যান্ডের ব্যাটাররা দু’টো ছক্কা হাঁকাতেই রেগে গিয়েছিলেন অর্শদীপ। এরপরই সোজা বল ছুড়ে দেন ড্যারিল মিচেলের শরীর লক্ষ্য করে। ম্যাচের পর মিচেলের কাছে অর্শদীপ ক্ষমা চাইলেও শেষরক্ষা হলো না।আইসিসি থেকে জানানো হয়েছে লেভেল ১ পর্যায়ের শৃঙ্খলাভঙ্গের জন্য ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে অর্শদীপকে। পাশাপাশি তাঁর নামে একটি ডিমেরিট পয়েন্ট যুক্ত হয়েছে।
- Related topics -
- খেলাধুলা
- ক্রিকেট
- ভারতীয় ক্রিকেটদল
- ক্রিকেটার
- অর্শদীপ সিং
- নিউজিল্যান্ড
- আইসিসি
- টি টোয়েন্টি বিশ্বকাপ


