Arshad Nadeem | কমনওয়েলথ গেমসের ব্যর্থ নাদিম, "ন্যূনতম সুবিধাও দেওয়া গেল না"- পাক ক্রীড়া প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন অ্যাথলিট

Monday, August 3 2026, 2:57 pm
Arshad Nadeem | কমনওয়েলথ গেমসের ব্যর্থ নাদিম, "ন্যূনতম সুবিধাও দেওয়া গেল না"- পাক ক্রীড়া প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন অ্যাথলিট
highlightKey Highlights

অলিম্পিক্সে দেশের হয়ে একমাত্র ব্যক্তিগত সোনা জেতার পরেও নাদিমকে প্রয়োজনীয় সহায়তা দেয়নি পাকিস্তান অ্যামেচার অ্যাথলেটিক্স ফেডারেশন।


গ্লাসগোয় কমনওয়েলথ গেমসে আশাহত অলিম্পিকে সোনাজয়ী পাকিস্তানের তারকা জ্যাভলিন থ্রোয়ার আরশাদ নাদিম। এরপরই পাকিস্তানের ক্রীড়া প্রশাসনের দিকে আঙুল উঠলো। অভিযোগ, অলিম্পিক্সে দেশের হয়ে একমাত্র ব্যক্তিগত সোনা জেতার পরেও নাদিমকে প্রয়োজনীয় সহায়তা দেয়নি পাকিস্তান অ্যামেচার অ্যাথলেটিক্স ফেডারেশন। লাহোরের গরম আবহাওয়ায় নাদিমকে পুরো প্রস্তুতি নিতে হয়েছে। ফলে গ্লাসগোয় ১৫ ডিগ্রিরও কম তাপমাত্রায় পারফর্ম করতে অসুবিধা হয়েছে তাঁর। অন্যদিকে ভারতের নীরজ চোপড়া কমনওয়েলথের আগে অনুশীলন করেছেন সুইজারল্যান্ডে। যশবীর সিং পোল্যান্ডে। ফলে তাঁরা সফল হয়েছেন। পাকিস্তানের অলিম্পিক পদকজয়ী প্রাক্তন অ্যাথলিট হুসেন শাহ ক্ষোভ উগরে দিয়ে বলেন,”গ্রাম থেকে উঠে এসে সম্পূর্ণ নিজের ক্ষমতায় ও পাকিস্তানকে সাফল্য এনে দিয়েছে। তাকে কমনওয়েলথের প্রস্তুতির ন্যূনতম সুবিধাও দেওয়া গেল না। এটাই আমাদের দেশের খেলাধুলোর করুণ ছবি।”




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File