Mohua Moitra | মহুয়া মৈত্রের বিরুদ্ধে জারি হলো গ্রেপ্তারি পরোয়ানা! বিপাকে কৃষ্ণনগরের সাংসদ!

Wednesday, August 19 2026, 10:09 am
Mohua Moitra | মহুয়া মৈত্রের বিরুদ্ধে জারি হলো গ্রেপ্তারি পরোয়ানা! বিপাকে কৃষ্ণনগরের সাংসদ!
highlightKey Highlights

কৃষ্ণনগরের তৃণমূল সাংসদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করল কৃষ্ণনগর জেলা আদলত।


মহুয়া মৈত্রের বিরুদ্ধে জারি হলো গ্রেপ্তারি পরোয়ানা। কৃষ্ণনগরের তৃণমূল সাংসদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করল কৃষ্ণনগর জেলা আদলত। সেনার বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করা নিয়ে মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল জেলা আদালত। হাজিরা না দেওয়ায় মহুয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। মহুয়ার বিরুদ্ধে মামলা দায়ের করেন ঘূর্ণির কয়েকজন মহিলা। তাঁদের দাবি ছিল, মহুয়ার একের পর এক মন্তব্য আপত্তিজনক। সেই মামলাটি ওঠে কৃষ্ণনগর জেলা আদালতে। কয়েকবার শুনানির পর তাঁকে এদিন বুধবরা স্বশরীরে আদালতে হাজিরার নির্দেশ দেয় নিম্ন আদালত। কিন্তু তিনি এদিন আদালতে হাজিরা দেননি। আইনজীবী মারফত জানান, তিনি আসতে পারবেন না। এরপরই নিম্ন আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File