Arjun Singh | যানজট এড়াতে নবদ্বীপ থেকে মেটিয়াবুরুজ ওয়াটার ট্যাক্সির পরিকল্পনা, ঘোষনা পরিবহনমন্ত্রীর
Thursday, September 24 2026, 4:25 pm

Key Highlightsকলকাতা ও সংলগ্ন এলাকার জলপথকে ব্যবহার করে মুম্বইয়ের ধাঁচে এ রাজ্যেও পরিবহণ ব্যবস্থাকে সচল করার উদ্যোগী পরিবহণ দফতর।
যানজট এড়াতে মুম্বইয়ের ধাঁচে কলকাতা ও সংলগ্ন এলাকার জলপথ ব্যবহারে উদ্যোগী রাজ্য পরিবহণ দফতর। এদিন পরিবহণমন্ত্রী অর্জুন সিং জানালেন, নবদ্বীপ থেকে মেটিয়াবুরুজ পর্যন্ত জলপথে পরিবহণের উদ্দেশ্যে ওয়াটার ট্যাক্সির পরিকল্পনা করা হচ্ছে। এই সংক্রান্ত সার্ভের কাজও শুরু হয়েছে বলে জানিয়েছেন তিনি। উল্লেখ্য, এবছর দুর্গাপুজোর বিসর্জনের দিন (২১ তারিখ) গঙ্গাবক্ষে ডাবল ডেকার ভেসেলের পরিষেবা চালু থাকবে। পরিবহণ দফতরের পক্ষ থেকে পুজোর আগে আরও ৯০টি নতুন ইলেকট্রিক ও সিএনজি বাস নামবে বলে জানিয়েছেন অর্জুন সিং। পুজোর সময় দর্শনার্থীদের ট্রামে চাপিয়ে ঘোরানোর পরিকল্পনাও রয়েছে।
- Related topics -
- রাজ্য
- শহর কলকাতা
- নবদ্বীপ
- পশ্চিমবঙ্গ
- ট্র্যাফিক
- ট্রাফিক গার্ড
- পরিবহন মন্ত্রক
- পরিবহন দপ্তর
- পরিবহন
- পরিবহন দফতর
- পরিবহনমন্ত্রী
- জল
- জাহাজ


