Arjun Force | বিপর্যয় মোকাবিলায় বাংলায় 'অর্জুন বাহিনী' তৈরি করল রাজ্য সরকার! কী কী করবে তারা?

Sunday, August 23 2026, 3:56 pm
Arjun Force | বিপর্যয় মোকাবিলায় বাংলায় 'অর্জুন বাহিনী' তৈরি করল রাজ্য সরকার! কী কী করবে তারা?
highlightKey Highlights

তারাতলার ঘটনায় যেভাবে উন্নত প্রযুক্তির সাহায্যে উদ্ধারকাজ চালানো হয়েছিল, সেই মডেলকেই আরও বড় আকারে রূপ দিতে চলেছে রাজ্য সরকার।


বিপর্যয় মোকাবিলায় বাংলায় নতুন বাহিনী তৈরির ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। রবিবার মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, “আমাদের তো এত বড় শহর, এত বেআইনি নির্মাণ হয়েছে এত বছর ধরে, এখানে আরও অত্যাধুনিক ব্যবস্থা থাকা দরকার বিপর্যয় মোকাবিলা করতে। সে কারণে অর্জুন বাহিনী তৈরি করা হচ্ছে। সেপ্টেম্বর মাসে তারা কাজ শুরু করবে।” তারাতলার অগ্নিকান্ড থেকে শিক্ষা নিয়ে অগ্নিনির্বাপণ ও দ্রুত উদ্ধারকাজের ক্ষেত্রে অত্যাধুনিক প্রযুক্তি ও আধুনিক সরঞ্জাম দিয়ে সজ্জিত এই অত্যাধুনিক বাহিনী গড়ে তোলা হচ্ছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File