Argentina vs Switzerland | আলভারেজের ম্যাজিক্যাল গোল, সুইস রক্ষণ ভেঙে সেমিফাইনালে আর্জেন্টিনা
Sunday, July 12 2026, 5:24 am

Key Highlightsমানুয়েল আকাঞ্জি ও দেনিস জাকারিয়াদের নিয়ে গড়া সুইসদের ডিফেন্স নিয়ে আগাম প্রস্তুতিও নিয়েছিল স্কালোনির দল। কিন্তু সেই ডিফেন্ড ভাঙতেই হিমসিম খেতে হলো বিশ্ব চ্যাম্পিয়নদের।
কোয়ার্টার ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই করলেন সুইজারল্যান্ডের যোদ্ধারা। কিন্তু দিনের শেষের শেষ হাসিটা হাসল আর্জেন্টিনাই। আলভারেজের ম্যাজিক গোলে অতিরিক্ত সময়ে সুইজারল্যান্ডকে ২:১ গোলে হারিয়ে সেমিফাইনালে মেসিরা। এদিন ম্যাচের ১০ মিনিটেই মেসির নিখুঁত কর্নার থেকে ভেসে আসা বল দুর্দান্ত হেডে জালে জড়ান অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। নীল-সাদার রক্ষণ ভেঙে ম্যাচের ৬৭ মিনিটে সমতা ফেরায় সুইজারল্যান্ড। রিকার্দো রদ্রিগেজের নিখুঁত পাস ধরে বল জালে জড়ান ড্যান এনদোয়ে। ১-১ সমতায় ফেরে সুইসরা। ১১২ মিনিটে গিয়ে ডি বক্সের বাইরে থেকে জুলিয়ান আলভারেজ়ের দূরপাল্লার শোতে এগিয়ে যায় আর্জেন্টিনা। নির্ধারিত ১২০ মিনিট শেষ হওয়ার পর ইনজুরি টাইমের এক মিনিটে ফের গোল লাউতারোর। শেষ পর্যন্ত ৩-১ গোলে জিতে শেষ চারে মেসিরা।
- Related topics -
- খেলাধুলা
- আর্জেন্টিনা
- সুইজারল্যান্ড
- ফিফা বিশ্বকাপ
- ফিফা
- বিশ্বকাপ 2026
- ফুটবলার
- ফুটবল
- ফুটবল লেজেন্ড
- লিওনেল মেসি


