Argentina vs England | ফের মেসি ম্যাজিক, রুদ্ধশ্বাস ম্যাচে চিরশত্রু ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা!

Thursday, July 16 2026, 3:51 am
Argentina vs England | ফের মেসি ম্যাজিক, রুদ্ধশ্বাস ম্যাচে চিরশত্রু ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা!
highlightKey Highlights

রুদ্ধশ্বাস সেমিফাইনালের স্কোরবোর্ড বলছে, ইংল্যান্ড ১, আর্জেন্টিনা ২। জিতল আর্জেন্টিনা। বলা ভুল হল। আসলে জিতলেন লিওনেল মেসি।


রুদ্ধশ্বাস সেমিফাইনালের স্কোরবোর্ড বলছে, ইংল্যান্ড ১, আর্জেন্টিনা ২। জিতলেন লিওনেল মেসি। দেশের জার্সি গায়ে ফাইনালে উঠে নিজের নামটা আরেকটু উজ্জ্বল করলেন তিনি। এদিন ম্যাচের প্রথমার্ধ থেকে জমজমাট ফুটবল খেলছিল দুই দল। প্রথমার্ধে কোনো গোল না হলেও ১৯টা ফাউল হল। তার মধ্যে আর্জেন্টিনার ফাউল ১২টা। ইংল্যান্ড সেখানে ফাউল করেছে ৭টা। দ্বিতীয়ার্ধে ৫৫ মিনিটে মরগান রজার্সের নিখুঁত ক্রস থেকে দারুণ ফিনিশ করে ইংল্যান্ডকে এগিয়ে দেন অ্যান্থনি গর্ডন। ম্যাচের ৮৫ মিনিটে আর্জেন্টিনাকে সমতায় ফেরান এনজো ফার্নান্দেজ। অতিরিক্ত সময়ে মেসির সেন্টার থেকে লাওতারো মার্টিনেজ ২:১ করলেন। ফাইনালে আর্জেন্টিনার সামনে এবার স্পেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File