Argentina vs Cape Verde | ১২০ মিনিটের অদম্য লড়াই, শেষরক্ষা হলো না, কেভ ভার্দেকে উড়িয়ে দিলো মেসির আর্জেন্টিনা

Saturday, July 4 2026, 4:00 am
Argentina vs Cape Verde | ১২০ মিনিটের অদম্য লড়াই, শেষরক্ষা হলো না, কেভ ভার্দেকে উড়িয়ে দিলো মেসির আর্জেন্টিনা
highlightKey Highlights

রাউন্ড অফ ৩২-এ গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা-এর বিরুদ্ধে ১২০ মিনিটের মহাকাব্যিক লড়াই শেষে ৩:২ গোলে হার।


বিশ্বকাপের শেষ ৩২ এর ম্যাচে আর্জেন্টিনাকে নাকানিচোবানি খাইয়ে দিলো দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। তবুও শেষরক্ষা হলো না। শনিবার (৪ জুলাই) মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে শেষপর্যন্ত ৩:২ গোলে হারতে হলো তাদের। খেলতে নেমে ২৯ মিনিটে আর্জেন্টিনাকে এগিয়ে দিয়েছিলেন লিওনেল মেসি। প্রথমার্ধে আর কোনো গোল হয়নি। দ্বিতীয়ার্ধে জ্বলে উঠলো কেপ ভার্দে। ৫৯ মিনিটে দলকে ১:১ এ সমতায় ফেরান দুয়ার্তে। লিসান্দ্রো মার্টিনেজের গোলে ফের এগিয়ে যায় আর্জেন্টিনা। ১০৩ মিনিটে ফের সমতা ফেরান কাব্রাল। অবশেষে ১১১ মিনিটে ডিনের আত্মঘাতী গোলে বিদায় নিল কেপ ভার্দে। শেষ ১৬-তে জায়গা পাকা করলো আর্জেন্টিনা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File