WB নির্বাচন ২০২৬TMC80BJP207LFT+ISF2INC2অন্যান্য2ফলাফল

আর্জেন্টিনার নোটে এবার থাকবে ফুটবলের রাজপুত্র মারাদোনা, সাথে 'হ্যান্ড অফ গড' গোলের ছবি।

Wednesday, December 9 2020, 12:51 pm
আর্জেন্টিনার নোটে এবার থাকবে ফুটবলের রাজপুত্র মারাদোনা, সাথে 'হ্যান্ড অফ গড' গোলের ছবি।
highlightKey Highlights

প্রয়াত ফুটবলের রাজপুত্র ম্যারাডোনাকে বিশেষ সম্মান আর্জেন্টিনার! এবার আর্জেন্টিনার নোটে থাকতে চলেছে দিয়েগো আর্মান্দো মারাদোনার ছবি। মারাদোনার ছবি রাখার প্রস্তাব দিয়েছেন সেনেটর নর্মা দুরাঙ্গো আর্জেন্টিনার কারেন্সিতে।সেনেটরের প্রস্তাব, হাজার পেসোর নোটে মারাদোনার গোলের ছবি থাকবে। একদিকে ছিয়াশির বিশ্বকাপে 'হ্যান্ড অফ গড' আর উল্টোদিকে সেই বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে ছয় জনকে কাটিয়ে মারাদোনার গোলের ছবিটা দেখা যেতে পারে।সেনেটারের কথায়, মারাদোনাকে নিয়ে অনেক কিছু করার ইচ্ছে রয়েছে আমাদের। দিয়েগো আমাদের জাতীয় সম্পদ। ১০০০ পেসোর নোটে মারাদোনার ছবি ব্যবহার নিয়ে আইনগত দিকটা ভেবে দেখা হচ্ছে। আশা করি সামনের বছরের শুরুতে এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File