Annapurna Bhandar | বাদ প্রায় সাড়ে ৫ লক্ষ মহিলা! কীভাবে হচ্ছে ‘লক্ষ্মী’ থেকে ‘অন্নপূর্ণা’ প্রাপ্তির যোগ্যতা যাচাই?

Wednesday, May 27 2026, 2:06 pm
Annapurna Bhandar | বাদ প্রায় সাড়ে ৫ লক্ষ মহিলা! কীভাবে হচ্ছে ‘লক্ষ্মী’ থেকে ‘অন্নপূর্ণা’ প্রাপ্তির যোগ্যতা যাচাই?
highlightKey Highlights

তবে রাজ্যের সকল মহিলা পাবেন না এই প্রকল্পের টাকা। এসআইআরে যাঁদের নাম ওঠেনি, তাঁরা গোড়াতেই বাদ।


আজ, ২৭মে থেকে শুরু হচ্ছে রাজ্যে নতুন বিজেপি সরকারের নেতৃত্বে কেন্দ্রীয় প্রকল্প ‘অন্নপূর্ণ যোজনা’র কাজ। তবে রাজ্যের সকল মহিলা পাবেন না এই প্রকল্পের টাকা। এসআইআরে যাঁদের নাম ওঠেনি, তাঁরা গোড়াতেই বাদ। প্রশাসন সূত্রে খবর, এই সংখ্যা কমবেশি সাড়ে ৫ লক্ষ। যার কারণে প্রায় ১৬৫ কোটি টাকা সাশ্রয় হতে চলেছে। আপাতত এসআইআরে বাদ পড়া ৫৮ লক্ষ নামের মধ্যে থেকেই বাদ পড়া মহিলাদের নাম ধরে ধরে যাচাই করা হচ্ছে। তাঁদের মধ্যে মহিলাদের সংখ্যা ছিল মোটামোটি ২৯ লক্ষ। এর মধ্যে থেকে আপাতত কয়েকটি জেলার তথ্য অনুযায়ী, ‘লক্ষ্মীর ভাণ্ডার’ থেকে ‘অন্নপূর্ণা যোজনা’ প্রাপ্তির যোগ্যতার নিরিখে আপাতত ৫ লক্ষ ৫০ হাজার ৫২৮ জনকে বাদের জন্য চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে বেশিরভাগ মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File