Gulmarg | গুলমার্গে রোপওয়েতে আটকে পড়লেন প্রায় ৩০০ জন পর্যটক! যান্ত্রিক ত্রুটির জেরে তৈরী আতঙ্কের পরিবেশ!
Monday, May 25 2026, 3:58 pm

Key Highlightsযান্ত্রিক ত্রুটির জেরে গুলমার্গে রোপওয়েতে আটকে রইলেন প্রায় ৩০০ জন পর্যটক।
আনন্দ মুহূর্তের মধ্যে পরিণত হলো ভয়াবহ ঘটনায়। গুলমার্গে রোপওয়েতে আটকে রইলেন প্রায় ৩০০ জন পর্যটক। জানা গিয়েছে, সোমবার দুপরে কারিগরি ত্রুটির কারণে হঠাৎ বন্ধ হয়ে যায় গুলমার্গ কেবল কার পরিষেবা। সেই সময়ে ওই গান্ডোলা কেবল কারে ছিলেন প্রায় ৩০০ জন পর্যটক। মাঝ-আকাশে আটকে পড়ায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে পর্যটকদের মধ্যে। আটকে থাকা পর্যটকদের কাঁদতে এবং সাহায্যের জন্য আকুতি জানাতে দেখা যায় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। এক ঘণ্টার বেশি সময় ধরে জম্মু-কাশ্মীরের গুলমার্গে রোপওয়েতে আটকে থাকেন তারা। পরে তাঁদের সবাইকে নিরাপদে নামিয়ে আনা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন আধিকারিকরা। কী কারণে ওই বিপত্তি তাও তদন্ত করে দেখা হচ্ছে। সিস্টেম ওভারলোডের কারণে এই আকস্মিক ত্রুটি ঘটে থাকতে পারে বলেও মনে করা হচ্ছে।


