Taratala Incident | টাকা নিয়ে তারাতলার ত্রুটিযুক্ত প্ল্যান অনুমোদন! কালীর মাথায় ছিল কার হাত? তথ্যের খোঁজে সিট!

Friday, June 26 2026, 1:30 pm
Taratala Incident | টাকা নিয়ে তারাতলার ত্রুটিযুক্ত প্ল্যান অনুমোদন! কালীর মাথায় ছিল কার হাত? তথ্যের খোঁজে সিট!
highlightKey Highlights

তারাতলার বিপর্যস্ত গুদামের ত্রুটিযুক্ত প্ল্যান পাশের নেপথ্যে কেবল কালীচরণ বন্দ্যোপাধ্যায়ই নন, ছিল আরও অনেকে।


তারাতলার বিপর্যস্ত গুদামের ত্রুটিযুক্ত প্ল্যান পাশের নেপথ্যে কেবল কালীচরণ বন্দ্যোপাধ্যায়ই নন, ছিল আরও অনেকে। কালীর মাথায় হাত ছিল কার, সেই তথ্যের খোঁজে সিট। সরকারি আইনজীবীর এই যুক্তিতে তারাতলা কাণ্ডে ধৃত কালীকে পুলিশ হেফাজতের নির্দেশ দিলেন আলিপুর আদালতের বিচারক। আগামী ৪ জুলাই পর্যন্ত শ্রীঘরে থাকতে হবে কালীকে। সরকারি আইনজীবী সৌরীন ঘোষাল শুক্রবার আদালতে জানান, টাকার বিনিময়ে ত্রুটিযুক্ত প্ল্যান পাশ করাতেন কালী। গলদে ভরা নকশা পাশ করানোর ক্ষেত্রে যেকোনও নথিপত্র তৈরি করতে টিম গড়েছিল কালী। কালীর টিমেই বা ছিলেন কারা, তা খতিয়ে দেখা হচ্ছে। তারাতলা বিপর্যয়ে বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি জারি করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “ক্যামাক স্ট্রিটের নির্দেশেই পুরসভায় নিয়োগ করা হয়েছিল কালীকে। আর কালী জানে না এমন কোনও বিল্ডিং কলকাতায় নেই। সব বিল্ডিংয়ের অনুমোদন হত ওর কথায়।”




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File