Kolkata Metro | নোয়াপাড়া-বারাসত মেট্রো সম্প্রসারণ প্রকল্পে মিলল অনুমোদন, বাড়ছে আশা!

Friday, November 20 2026, 3:29 pm
Kolkata Metro | নোয়াপাড়া-বারাসত মেট্রো সম্প্রসারণ প্রকল্পে মিলল অনুমোদন, বাড়ছে আশা!
highlightKey Highlights

নোয়াপাড়া-বারাসত মেট্রো সম্প্রসারণ প্রকল্পে অনুমোদন এসে গিয়েছে বলে সূত্রের খবর।


নোয়াপাড়া-বারাসত মেট্রো সম্প্রসারণ প্রকল্পে অনুমোদন এসে গিয়েছে বলে সূত্রের খবর। রুট ও স্টেশন প্রায় চূড়ান্ত হওয়ায় জটিলতা কেটে কাজ দ্রুত এগোবে বলে আশাবাদী মেট্রো কর্তৃপক্ষের একাংশ। তবে কাজ শেষ বা পরিষেবা শুরুর দিনক্ষণ এখনও অজানা। বর্তমানে ইয়েলো লাইনে নোয়াপাড়া থেকে জয় হিন্দ (বিমানবন্দর) পর্যন্ত ৭ কিমি পথে চারটি স্টেশনে মেট্রো চলছে। বিরাটি ও মাইকেলনগর পেরিয়ে নিউ ব্যারাকপুর হয়ে বারাসত পর্যন্ত এই লাইন যাবে। এদিকে পার্পল লাইনে জোকা-মাঝেরহাট অংশ চালু থাকলেও মাঝেরহাট-এসপ্ল্যানেড কাজ বাকি। এরই মধ্যে ডায়মন্ড হারবার থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো চালুর ভাবনাচিন্তা চলছে বলে মেট্রো সূত্রে জানা গিয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File