Modi-Putin | 'অন্তহীন যুদ্ধ বন্ধ হোক', SCO সম্মেলনে পুতিনকে মোদির আর্জি!
Monday, August 31 2026, 3:54 pm

Key Highlightsকিরঘিস্তানের বিশকেকে ২৬তম এসসিও সম্মেলনের ফাঁকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
কিরঘিস্তানের বিশকেকে ২৬তম এসসিও সম্মেলনের ফাঁকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রায় ৩০ মিনিটের এই বৈঠকে ইউক্রেন যুদ্ধ থামিয়ে অবিলম্বে শান্তি ফেরানোর আহ্বান জানান তিনি। মোদি বলেন, "যুদ্ধের প্রতিটি দিন মানবতাকে পিছিয়ে দেয়, তাই অন্তহীন যুদ্ধ থেকে আমাদের যুদ্ধের অবসানের দিকে এগোতে হবে।" ভারত সর্বদা শান্তির পক্ষে বলেও স্পষ্ট জানান তিনি। অন্যদিকে, মোদির কূটনৈতিক উদ্যোগের প্রশংসা করে দ্বিপাক্ষিক ও বাণিজ্য সম্পর্ক বৃদ্ধির কথা তুলে ধরেন পুতিন। দুই নেতার বৈঠকে বাণিজ্য, শক্তি ও প্রতিরক্ষা খাতে সহযোগিতা নিয়েও আলোচনা হয়।
- Related topics -
- আন্তর্জাতিক
- রাশিয়া
- ভ্লাদিমির পুতিন
- নরেন্দ্র মোদি


