APEC Summit 2026 | প্রথমবার এক ফ্রেমে ট্রাম্প-পুতিন-জিনপিং! চিনের শেনঝেনে রেড কার্পেটে বিরল দৃশ্য

Wednesday, November 18 2026, 3:05 pm
APEC Summit 2026 | প্রথমবার এক ফ্রেমে ট্রাম্প-পুতিন-জিনপিং! চিনের শেনঝেনে রেড কার্পেটে বিরল দৃশ্য
highlightKey Highlights

চিনের শেনঝেনে রেড কার্পেটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চিনের প্রেসিডেন্ট শি জিনপিং হাসি মুখে একে অপরের সঙ্গে করমর্দন করলেন।


প্রথমবার বিশ্বের তিন শক্তিশালী শাসক একসঙ্গে আলোচনার টেবিলে বসতে চলেছেন। বুধবার চিনের শেনঝেনে রেড কার্পেটে এমন ইঙ্গিতই পাওয়া গেলো। এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন (এপেক) শীর্ষ সম্মেলন (APEC Summit 2026)-এ চিনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং তাঁর স্ত্রী পেং লিউয়ান এক জমকালো ভোজসভার আয়োজন করেন। সেই রেড কার্পেটে দেখা গেল এক বিরল দৃশ্য— মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চিনের প্রেসিডেন্ট শি জিনপিং হাসি মুখে একে অপরের সঙ্গে করমর্দন করলেন। ট্রাম্পকে স্বাগত জানিয়ে জিনপিং বলেন, “চিন এবং আমেরিকার মধ্যে একটি গঠনমূলক ও কৌশলগতভাবে স্থিতিশীল সম্পর্ক গড়ে তুলতে আমি আগ্রহী। দু’দেশের কূটনৈতিক সম্পর্ক, এশিয়া-প্যাসিফিক অঞ্চলে সহযোগিতা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার জন্য অপেক্ষায় আছি। আমাদের লক্ষ্য হল –পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে দুই দেশের মধ্যে একটি গঠনমূলক ও কৌশলগতভাবে স্থিতিশীল সম্পর্ক গড়ে তোলা।"




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File