APC College | ইউনিয়ন রুমে কোণায় পড়ে গর্ভনিরোধ! পুরু মেঝেতে ধুলোর ছাপ, চাঞ্চল্য APC কলেজে

Friday, July 10 2026, 2:35 pm
APC College | ইউনিয়ন রুমে কোণায় পড়ে গর্ভনিরোধ! পুরু মেঝেতে ধুলোর ছাপ, চাঞ্চল্য APC কলেজে
highlightKey Highlights

নতুন সরকার নির্দেশ দেওয়ার পর নিউ বারাকপুরের APC কলেজের ইউনিয়ন রুমের দরজার তালা খোলা হয়। ইলেক্ট্রিক কাটার মেশিন দিয়ে কাটা হয় তালা।


কলকাতা হাইকোর্টের নির্দেশে বাংলার সমস্ত কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টস ইউনিয়ন রুমগুলি অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছিল। নতুন সরকার আসার পর নতুন করে খোলা হচ্ছে দরজা। এদিন ইলেক্ট্রিক কাটার মেশিন দিয়ে নিউ বারাকপুরের APC কলেজের ইউনিয়ন রুমের দরজার তালা খোলা হয়। দরজা খুলতেই ছড়ায় চাঞ্চল্য। রুমের ভিতরে পুরু হয়ে পড়ে থাকা ধূলোর স্তরের ওপর একাধিক ধুলোর ছাপ রয়েছে। সূত্রের খবর, ইউনিয়ন রুম থেকে উদ্ধার হয়েছে একাধিক ব্যবহৃত গর্ভনিরোধ। TMCP পতাকার পাশে পড়ে রয়েছে গর্ভনিরোধের বাক্স।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File