Anubrata Mondal | বীরভূমের ‘বাঘ’কে লাঠি হাতে হুমকি, পার্টি অফিস ভাঙচুর-অভিযোগ অনুব্রতর
Wednesday, September 30 2026, 2:26 pm

Key Highlightsআচমকা তিন যুবক মোটা গাছের ডাল, লাঠি হাতে পার্টি অফিসের ভিতরে ঢুকে আসেন। অনুব্রতের সামনেই ভাঙচুর করতে থাকেন।
সিউড়ির পার্টি অফিসে জনরোষের মুখে অনুব্রত মণ্ডল। সূত্রের খবর, বুধবার ভোটের ফল প্রকাশের পর প্রথমবার ভোটের ফল প্রকাশের পর সিউড়ি পুরাতন বাস স্ট্যান্ডের কাছে তৃণমূলের পার্টি অফিসে যান তিনি। অভিযোগ, অনুব্রত পার্টি অফিসে থাকাকালীন আচমকা তিন যুবক মোটা গাছের ডাল, লাঠি হাতে পার্টি ভিতরে ঢুকে আসেন। অনুব্রতের সামনেই এসি, কাচের জানলা, টেবিল, চেয়ারে ভাঙচুর চালায় তাঁরা। অনুব্রতকে মারধরের হুমকি দেওয়া হয়। অনুব্রত পুলিশি নিরাপত্তা চাওয়ায় তাঁকে এসকর্ট করে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনায় ৩ যুবককে আটক করেছে পুলিশ।


