Anubrata Mondal | নজরে ভোট পরবর্তী হিংসা মামলা, গ্রেপ্তারির আশঙ্কায় আগাম জামিন চেয়ে হাই কোর্টে অনুব্রত!

Wednesday, July 1 2026, 2:49 pm
Anubrata Mondal | নজরে ভোট পরবর্তী হিংসা মামলা, গ্রেপ্তারির আশঙ্কায় আগাম জামিন চেয়ে হাই কোর্টে অনুব্রত!
highlightKey Highlights

বীরভূমের সিউড়ি জেলা আদালতে আগাম জামিনের আবেদন জানান অনুব্রত। যদিও সেই আবেদন খারিজ করে দেয় নিম্ন আদালত।


রাজ্যে পালাবদলের পরেই দুর্নীতি তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার করা হচ্ছে বহু তৃণমূল নেতা মন্ত্রীদের। এই তালিকায় এবার বীরভূমের একসময়ের দোর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডল। এবার অনুব্রত-সহ ১৩ জনের বিরুদ্ধে শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন শুভেন্দুবিকাশ মণ্ডল নামে এক ব্যবসায়ী। ইতিমধ্যেই এই মামলায় তদন্ত শুরু করেছে শান্তিনিকেতন থানার পুলিশ। গ্রেপ্তারির আশঙ্কায় আগাম জামিনের আবেদন জানিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন অনুব্রত মণ্ডল। উল্লেখ্য, আগেই বীরভূমের সিউড়ি জেলা আদালতে আগাম জামিনের আবেদন জানান অনুব্রত। সেই আবেদন খারিজ করে দেয় নিম্ন আদালত।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File