Doomsday Glacier | দ্রুত গলছে অ্যান্টার্কটিকার ‘প্রলয়ের হিমবাহ’, উদ্বেগে বিজ্ঞানীরা!

Sunday, October 18 2026, 4:20 pm
Doomsday Glacier | দ্রুত গলছে অ্যান্টার্কটিকার ‘প্রলয়ের হিমবাহ’, উদ্বেগে বিজ্ঞানীরা!
highlightKey Highlights

জলবায়ু পরিবর্তন নিয়ে ফের মারাত্মক উদ্বেগের সৃষ্টি করেছে অ্যান্টার্কটিকার থোয়াইটস হিমবাহ, যা বিজ্ঞানীদের কাছে ‘ডুমসডে গ্লেসিয়ার’ বা ‘প্রলয়ের হিমবাহ’ নামে পরিচিত।


জলবায়ু পরিবর্তন নিয়ে ফের মারাত্মক উদ্বেগের সৃষ্টি করেছে অ্যান্টার্কটিকার থোয়াইটস হিমবাহ, যা বিজ্ঞানীদের কাছে ‘ডুমসডে গ্লেসিয়ার’ বা ‘প্রলয়ের হিমবাহ’ নামে পরিচিত। নেচার কমিউনিকেশনস পত্রিকায় প্রকাশিত সাম্প্রতিক গবেষণা বলছে, আগের অনুমানের তুলনায় অনেক দ্রুত গলছে এই বরফের স্তূপ।ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় ও নাসার বিজ্ঞানীদের তৈরি নতুন মডেল অনুযায়ী, ২১০০ সালের মধ্যে এই হিমবাহের গলনে বিশ্বজুড়ে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা প্রায় ১.২ ইঞ্চি বা ৩ সেন্টিমিটার বাড়তে পারে, যা আগের পূর্বাভাসের প্রায় দ্বিগুণ। হিমবাহের নিচে সমুদ্রের উষ্ণ জলের প্রবেশ এবং জোয়ার-ভাটার প্রভাবে এই গলন ত্বরান্বিত হচ্ছে। বিজ্ঞানীরা জানিয়েছেন, এই হিমবাহ সম্পূর্ণ ধসে পড়লে সমুদ্রের উচ্চতা ১০ ফুট পর্যন্ত বাড়তে পারে। এর ফলে কলকাতা, ঢাকা ও নিউইয়র্কের মতো উপকূলবর্তী ঘনবসতিপূর্ণ শহরগুলিতে মারাত্মক বন্যার ঝুঁকি তৈরি হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File