Crude Oil | সংকটে সুখবর, হরমুজ পেরিয়ে প্রায় ৮০ হাজার মেট্রিক টন তেল নিয়ে ভারতে আসছে আরও এক জাহাজ!
Monday, March 16 2026, 9:25 am

Key Highlightsহরমুজ পেরিয়ে আরও এক তেলবাহী ট্যাঙ্কার আসছে দেশে। সংযুক্ত আরব আমিরশাহির ফুজাইরা বন্দর থেকে নিরাপদে ভারতের উদ্দেশে রওনা দিয়েছে ভারতের একটি তেল ট্যাঙ্কার।
পশ্চিম এশিয়ায় যুদ্ধের জেরে ভারতের অভ্যন্তরে গ্যাস নিয়ে উদ্বেগ বেড়েছে। এই আবহে মিললো স্বস্তির খবর। হরমুজ পেরিয়ে আরও এক তেলবাহী ট্যাঙ্কার আসছে দেশে। সংযুক্ত আরব আমিরশাহির ফুজাইরা বন্দর থেকে নিরাপদে ভারতের উদ্দেশে রওনা দিয়েছে ভারতের একটি তেল ট্যাঙ্কার। ওই ট্যাঙ্কারটির নাম জগ লড়কি। ওই জাহাজে প্রায় ৮০ হাজার ৮০০ টন ক্রুড তেল রয়েছে। অর্থাৎ প্রায় ৯০ হাজার মেট্রিক টনের বেশি এলপিজি নিয়ে ভারতে এগিয়ে আসছে দু’টি জাহাজ। আজই ভারতের বন্দরে একটি জাহাজ পৌঁছবে বলে জানা গিয়েছে।
- Related topics -
- দেশ
- ভারত
- বাণিজ্য
- ব্যবসা বাণিজ্য
- অপরিশোধিত তেল
- এলপিজি


