Uttar Dinajpur | বারুইপুর ও গাইঘাটার পর রায়গঞ্জে নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্তের এনকাউন্টার!

Key Highlightsবারুইপুর ও গাইঘাটার পর এবার উত্তর ২৪ পরগনার গণ্ডি পেরিয়ে রায়গঞ্জে ফের ঘটল পুলিশের ‘এনকাউন্টার’।
বারুইপুর ও গাইঘাটার পর এবার উত্তর ২৪ পরগনার গণ্ডি পেরিয়ে রায়গঞ্জে ফের ঘটল পুলিশের ‘এনকাউন্টার’। রায়গঞ্জে ১৩ বছরের এক নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় প্রধান অভিযুক্ত দিলীপ রায় পুলিশের গুলিতে নিহত হয়েছে। গত ৫ নভেম্বর কুলিক ফরেস্ট থেকে ওই নাবালিকার পচাগলা দেহ উদ্ধার হয়েছিল। তদন্তে নেমে সোমবার ভোররাতে গৌরী গ্রাম পঞ্চায়েত এলাকায় অভিযুক্তের সন্ধান পায় পুলিশ। বিহারের সীমানা দিয়ে পালানোর সময় সে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালালে ঘটনাস্থলেই অভিযুক্তের মৃত্যু হয়। পুলিশের দাবি, ঘটনার পর থেকে অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছিল। ঘটনাস্থল থেকে একটি ৯ এমএম পিস্তলও উদ্ধার করা হয়েছে। এর আগে রাজ্যের বারুইপুর, গাইঘাটা ও ধুলিয়ানেও পুলিশের গুলিতে অপরাধীর মৃত্যুর ঘটনা ঘটেছিল, যা নিয়ে রাজনৈতিক মহলে তীব্র শোরগোল শুরু হয়েছে।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- ক্রাইম


