Abhishek Banerjee | রিসর্ট আটকে ৪০ দিন শিবির, রয়েছে তোলাবাজিরও অভিযোগ! সেবাশ্রয়-কাণ্ডে ফের FIR দায়ের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে!

Saturday, July 25 2026, 9:31 am
Abhishek Banerjee | রিসর্ট আটকে ৪০ দিন শিবির, রয়েছে তোলাবাজিরও অভিযোগ! সেবাশ্রয়-কাণ্ডে ফের FIR দায়ের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে!
highlightKey Highlights

সেবাশ্রয় ঘিরে ফের FIR দায়ের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে।


আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেবাশ্রয় ঘিরে ফের FIR দায়ের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। অভিযোগ, ডায়মন্ড হারবারের পৈলান এলাকার একটি রিসর্ট দখল করে সেবাশ্রয় স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছিল। শনিবার রিসর্টের পক্ষে সমীরণ রায় ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর আপ্তসহায়ক সুমিত রায়ের বিরুদ্ধে বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ, সেবাশ্রয় শিবিরের জন্য ৪০ দিন তাঁদের রিসর্ট বন্ধ রাখতে বাধ্য করা হয়েছিল। আরও অভিযোগ, শিবির চলাকালীন চিকিৎসক ও কর্মীদের থাকা-খাওয়া এবং যাতায়াতের সমস্ত খরচ রিসর্ট কর্তৃপক্ষকেই বহন করতে হয়েছে। ফলে পর্যটনের মরশুমে ঘরও ভাড়া দিতে না পেরে ওই রিসর্টের বড় আর্থিক ক্ষতি হয়েছে বলে অভিযোগ। অভিযোগপত্রে আরও দাবি করা হয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তৎকালীন আপ্তসহায়ক সুমিত রায় এবং রাজ্যের প্রাক্তন মন্ত্রী দিলীপ মণ্ডল ক্রমাগত রিসর্টের মালিককে চাপ দিয়েছিলেন। তাঁদের বিরুদ্ধে তোলাবাজিরও অভিযোগ রয়েছে। 




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File