Covid 19 | ফের রাজ্যে কোভিডে মৃত্যু! প্রাণ গেল দিঘা স্টেট জেনারেল হাসপাতালের সুপারের!

Saturday, August 15 2026, 1:30 pm
Covid 19 | ফের রাজ্যে কোভিডে মৃত্যু! প্রাণ গেল দিঘা স্টেট জেনারেল হাসপাতালের সুপারের!
highlightKey Highlights

কোভিড হানা দিয়েছিল শরীরে! তা থেকে নিউমোনিয়া। তাতে প্রাণ গেল দিঘা স্টেট জেনারেল হাসপাতালের সুপারের।


কোভিড হানা দিয়েছিল শরীরে! তা থেকে নিউমোনিয়া। তাতে প্রাণ গেল দিঘা স্টেট জেনারেল হাসপাতালের সুপারের। মৃত সুপারের নাম ডা. সন্দীপ বাগ। বয়স ৪৩। সূত্রের খবর, গত দু’দিন আগে হঠাৎ শ্বাসকষ্ট শুরু হয় চিকিৎসক সন্দীপের। চিকিৎসকরা তাঁর শারীরিক পরীক্ষা করে জানান, অ্যাকিউট রেসপিরেটরি ডিসট্রেস সিন্ড্রোম-এ আক্রান্ত তিনি। দ্রুত তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, রোগীর ফুসফুস ও শ্বাসনালীর নিচের অংশে গভীর সংক্রমণ ছিল। এর মধ্যে নিউমোনিয়াও ধরা পড়ে। এই সংক্রমণ থেকেই শরীরজুড়ে তীব্র প্রদাহজনিত প্রতিক্রিয়া তৈরি হয়। মৃত্যুর কারণ হিসেবে ডেথ সার্টিফিকেটে লেখা হয়েছে, ম্যাসিভ অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। অর্থাৎ হার্টের একটি বড় অংশে রক্ত সরবরাহ হঠাৎ বন্ধ হয়ে যাওয়ার কারণে গুরুতর হার্ট অ্যাটাক হয়েছে তাঁর।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File