Hormuz Strait | হরমুজে ফের বাণিজ্যিক জাহাজে হামলা, নিখোঁজ ২ ভারতীয় নাবিক!

Monday, October 12 2026, 10:22 am
Hormuz Strait | হরমুজে ফের বাণিজ্যিক জাহাজে হামলা, নিখোঁজ ২ ভারতীয় নাবিক!
highlightKey Highlights

পশ্চিম এশিয়ার উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে জোড়া ড্রোন হামলার ঘটনা ঘটেছে।


পশ্চিম এশিয়ার উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে জোড়া ড্রোন হামলার ঘটনা ঘটেছে। ওমান উপকূলের কাছে ওমানের সোহার বন্দরের নিকট নোঙর করে থাকা একটি তেলের ট্যাঙ্কারে এবং মার্শাল দ্বীপপুঞ্জের অপর একটি জাহাজে এই হামলা চালানো হয়। প্রথম জাহাজটিতে থাকা ১১ জন ভারতীয় কর্মীর মধ্যে ৯ জনকে উদ্ধার করা গেলেও এখনও দুই ভারতীয় নাবিক নিখোঁজ রয়েছেন। ওমান কর্তৃপক্ষের সহায়তায় নিখোঁজদের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ভারতীয় বিদেশ মন্ত্রক। নয়াদিল্লির তরফে স্পষ্ট জানানো হয়েছে, আন্তর্জাতিক জলপথে বাণিজ্যিক জাহাজে এ ধরনের হামলা নাবিকদের জীবন বিপন্ন করার পাশাপাশি পণ্য পরিবহণের নিরাপত্তাকেও চরম হুমকির মুখে ফেলছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File