Election Commission | রাজ্যে আসছে আরও ১,৯২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, নিরাপত্তা নিয়ে কড়াকড়ি কমিশনের!
Friday, March 20 2026, 5:32 pm

Key Highlightsদুই দফার ভোটের জন্য রাজ্যে আসতে চলেছে আরও ১,৯২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।
দুই দফার ভোটের জন্য রাজ্যে আসতে চলেছে আরও ১,৯২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগেই পশ্চিমবঙ্গে গত ২১ ফেব্রুয়ারি ৪৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠানোর ঘোষণা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। ১ মার্চ প্রথম দফায় রাজ্যে আসে ২৪০ কোম্পানি বাহিনী। এর পরে ১০ মার্চ বাকি ২৪০ কোম্পানি বাহিনী মোতায়েন হয় রাজ্যে। নির্বাচন কমিশন সূত্রে খবর, রাজ্যে ভোট মেটার পরে ইভিএম পাহারা, স্ট্রংরুমে নজরদারি এবং গণনা কেন্দ্রের সুরক্ষার জন্য ২০০ কোম্পানি CAPFs মোতায়েন থাকবে।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- কেন্দ্রীয় বাহিনী
- নির্বাচন কমিশন


