Annapurna Yojana | ৩৬ হাজার কোটি টাকা থেকে ৪৮ হাজার কোটি টাকা! বাড়লো অন্নপূর্ণা যোজনায় বার্ষিক বরাদ্দ!

Tuesday, August 18 2026, 4:39 pm
Annapurna Yojana | ৩৬ হাজার কোটি টাকা থেকে ৪৮ হাজার কোটি টাকা! বাড়লো অন্নপূর্ণা যোজনায় বার্ষিক বরাদ্দ!
highlightKey Highlights

৩৬ হাজার কোটি টাকা থেকে এই প্রকল্পের বার্ষিক বরাদ্দ বাড়িয়ে ৪৮ হাজার কোটি টাকা করা হয়েছে বলে ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী।


অন্নপূর্ণা যোজনায় বড় ঘোষণা রাজ্য সরকারের। ৩৬ হাজার কোটি টাকা থেকে এই প্রকল্পের বার্ষিক বরাদ্দ বাড়িয়ে ৪৮ হাজার কোটি টাকা করা হয়েছে বলে ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। রাজ্যের প্রায় দেড় কোটি মহিলা এই প্রকল্পের সুবিধা পাবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি মুখ্যমন্ত্রী জানান, অন্নপূর্ণা যোজনায় টাকা পাওয়ার পরও কেউ যদি মনে করেন কোনও অযোগ্য ব্যক্তি প্রকল্পের সুবিধা পেয়েছেন, অথবা কোনও যোগ্য মহিলা বঞ্চিত হয়েছেন, সেক্ষেত্রে অভিযোগ জানানোর সুযোগ থাকছে। মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, ২০ অগাস্ট থেকে একটি পোর্টাল চালু হবে। সেখানে অযোগ্য ব্যক্তি সুবিধা পেয়েছেন কি না, কিংবা যোগ্য কোনও মহিলা বাদ পড়েছেন কি না—তা জানানো যাবে। শুভেন্দু জানান, অন্নপূর্ণা যোজনার জন্য মোট ১ কোটি ৮০ লক্ষ আবেদন জমা পড়েছিল। ১০ জুলাই পর্যন্ত প্রায় ১ কোটি ৬৬ লক্ষ আবেদন জমা পড়ে। বাকি প্রায় ১৪ লক্ষ আবেদনকারীর যাচাই প্রক্রিয়া এক মাসের মধ্যে শেষ করা হবে। 




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File