WBHS | এক দশক পরে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আওতায় চিকিৎসা খরচের হার বদলের ঘোষণা!

Saturday, August 15 2026, 10:49 am
WBHS | এক দশক পরে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আওতায় চিকিৎসা খরচের হার বদলের ঘোষণা!
highlightKey Highlights

এক দশক পরে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আওতায় চিকিৎসা খরচের হার বদলের ঘোষণা করল রাজ্য সরকার।


এক দশক পরে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আওতায় চিকিৎসা খরচের হার বদলের ঘোষণা করল রাজ্য সরকার। শুক্রবার নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, ১ সেপ্টেম্বর থেকে নয়া রেট চালু হতে চলেছে। দীর্ঘদিন ধরে পুরনো হার চালু থাকায় চিকিৎসার প্রকৃত খরচের সঙ্গে হেলথ স্কিমে অনুমোদিত খরচের বড় ফারাক তৈরি হয়েছিল। সেই সমস্যা মেটাতেই এই পরিবর্তন বলে জানিয়েছে সরকার। চিকিৎসার খরচের টাকা শহর ও হাসপাতালের ধরন অনুযায়ী আলাদা হবে। কলকাতা-সহ X বা Tier-I শহরে পুরো নির্ধারিত টাকা মিলবে। Y বা Tier-II শহরে তার থেকে ১০ শতাংশ কম এবং Z শ্রেণির এলাকায় ২০ শতাংশ কম টাকা অনুমোদন করা হবে। আসানসোল, দুর্গাপুর ও শিলিগুড়ি Y শ্রেণিতে রাখা হয়েছে। তবে কোনও চিকিৎসার ক্ষেত্রে পুরনো WBHS-এর হার যদি নতুন CGHS-এর হারের চেয়ে বেশি হয়, তা হলে কম হার কার্যকর হবে না। পুরোনো বেশি হারটিই বহাল থাকবে। অর্থাৎ, রোগীর জন্য যে হার বেশি সুবিধাজনক, সেটাই প্রযোজ্য হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File