Birbhum | বীরভূমে ডিফেন্স ম্যানুফ্যাকচারিং হাবের ঘোষণা,আমোদপুরের নতুন শিল্প সম্ভাবনার সৃষ্টি!

Friday, June 26 2026, 11:33 am
Birbhum | বীরভূমে ডিফেন্স ম্যানুফ্যাকচারিং হাবের ঘোষণা,আমোদপুরের নতুন শিল্প সম্ভাবনার সৃষ্টি!
highlightKey Highlights

রাজ্যের নতুন সরকারের প্রথম বাজেটে বীরভূমে ডিফেন্স ম্যানুফ্যাকচারিং হাবের ঘোষণা করা হয়েছে।


রাজ্যের নতুন সরকারের প্রথম বাজেটে বীরভূমে ডিফেন্স ম্যানুফ্যাকচারিং হাবের ঘোষণা করা হয়েছে। বাজেটে জানানো হয়েছে, সাঁইথিয়া ব্লকে একটি অত্যাধুনিক ডিফেন্স ম্যানুফ্যাকচারিং হাব গড়ে তোলা হবে। যদিও প্রকল্পের জন্য নির্দিষ্ট জায়গার নাম সরকারিভাবে ঘোষণা করা হয়নি, তবে প্রশাসনিক সূত্রের খবর, দীর্ঘদিন বন্ধ হয়ে থাকা আমোদপুর চিনি কলের জমিতেই এই প্রকল্প বাস্তবায়নের সম্ভাবনা সবচেয়ে বেশি। এই ঘোষণা ঘিরে বীরভূম জেলায় নতুন করে শিল্পায়নের আশা জেগেছে। বিশেষজ্ঞদের মতে, আমোদপুরের ভৌগোলিক অবস্থান এই প্রকল্পের অন্যতম বড় সুবিধা। আহমেদপুর ও সাঁইথিয়া রেলপথের কাছাকাছি হওয়ায় কাঁচামাল আনা এবং প্রস্তুত পণ্য দেশের বিভিন্ন প্রান্তে পাঠানো সহজ হবে। এছাড়া সড়কপথে পানাগড় ও দুর্গাপুর শিল্পাঞ্চলের সঙ্গে ভালো যোগাযোগ থাকায় শিল্প পরিচালনায় লজিস্টিক সুবিধাও পাওয়া যাবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, জমিটি সরকারি হওয়ায় নতুন করে জমি অধিগ্রহণের প্রয়োজন হওয়ার সম্ভাবনা কম।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File