Annapurna Yojana Update | অন্নপূর্ণা যোজনা নিয়ে রয়েছে অভিযোগ? এবার সরাসরি জানাতে পারবেন পোর্টালে! ঘোষণা মুখ্যমন্ত্রীর

Wednesday, August 12 2026, 5:11 pm
Annapurna Yojana Update | অন্নপূর্ণা যোজনা নিয়ে রয়েছে অভিযোগ? এবার সরাসরি জানাতে পারবেন পোর্টালে! ঘোষণা মুখ্যমন্ত্রীর
highlightKey Highlights

নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান যে ভেরিফিকেশনের পর আগামী ১৭ অগস্ট থেকে নতুন আবেদনকারীদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার তিন হাজার টাকা আসবে।


অন্নপূর্ণা যোজনা নিয়ে অভিযোগ থাকলে এবার থেকে সরাসরি জানাতে পারবেন পোর্টালেই! বড়ো ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, অন্নপূর্ণা যোজনা নিয়ে একটি অভিযোগ পোর্টাল তৈরি করা হচ্ছে। এই পোর্টালে অন্নপূর্ণা যোজনা সংক্রান্ত যাবতীয় অভিযোগ জানানো যাবে। কোনও আবেদনকারীর আবেদন ভুলবশত বাতিল হয়ে গেলে, অন্নপূর্ণা স্কিম সংক্রান্ত অন্য কোনও অভিযোগ থাকলে, তাও জানানো যাবে এই পোর্টালে। অভিযোগ নিষ্পত্তির দায়িত্ব থাকবে সংশ্লিষ্ট ব্লকের বিডিও-দের। হিয়ারিং করে অভিযোগ নিষ্পত্তি করবেন বিডিও-রা। মুখ্যমন্ত্রী এদিন জানালেন, আগামী ১৭ অগস্ট থেকে নতুন আবেদনকারীদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার তিন হাজার টাকা ঢুকে যাবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File