Annapurna Yojana | খুলে গেল অন্নপূর্ণা যোজনার পোর্টাল! ওয়েবসাইট খুলে কীভাবে দেখবেন স্ট্যাটাস?

Wednesday, August 19 2026, 3:41 pm
Annapurna Yojana | খুলে গেল অন্নপূর্ণা যোজনার পোর্টাল! ওয়েবসাইট খুলে কীভাবে দেখবেন স্ট্যাটাস?
highlightKey Highlights

আবেদন বাতিল হলে জানাতে ফের আবেদনের সুযোগ থাকছে। অথবা অযোগ্য কেউ অনুদান পেলে সেই অভিযোগও জানানো যাবে। তবে সুনির্দিষ্ট তথ্য দিতে হবে।


মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, কোনও যোগ্য উপভোক্তা তালিকা থেকে বাদ পড়লে তাঁরা নতুন পোর্টালে আবেদন করতে পারবেন। নির্দেশমতো খুলে গেলো অন্নপূর্ণা যোজনার পোর্টাল। সরকারি ওয়েবসাইট https://socialregistry.wb.gov.in/ গেলেই দেখতে পাবেন আপনার আবেদন কোন পর্যায়ে রয়েছে। এই ওয়েবসাইটে যাওয়ার পর সিটিজেন/ ফ্যামিলি লগইন অপশনে ক্লিক করার পর আপনার জেলা নিবার্চন করতে হবে। তারপর যে মোবাইল নম্বর দিয়ে আপনি আবেদন করেছেন সেই নম্বরটি টাইপ করতে হবে। সেই নম্বরে ৬ সংখ্যার ওটিপি যাবে। ওটিপি দিয়ে লগ ইন করার পর নতুন একটি পেজ ওপেন হবে যেখানে বেনিফিসারি স্ট্যাটাস ডিস্টেলস ক্যাটাগরির নিচে অন্নপূর্ণা যোজনায় আবেদনকারীর নামের পাশে লেখা থাকবে অ্যাপ্রুফড, আন্ডার প্রসেস ও রিজেক্টেড।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File