Annapurna Yojana | প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনেই পালন হবে ‘অন্নপূর্ণা দিবস’! টাকা ঢুকবে কবে তাও জানালেন মুখ্যমন্ত্রী!

Monday, September 7 2026, 3:55 pm
Annapurna Yojana | প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনেই পালন হবে ‘অন্নপূর্ণা দিবস’! টাকা ঢুকবে কবে তাও জানালেন মুখ্যমন্ত্রী!
highlightKey Highlights

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ১৭ সেপ্টেম্বর অন্নপূর্ণা যোজনার টাকা মহিলাদের অ্যাকাউন্টে জমা হবে।


সেপ্টেম্বর মাসের অন্নপূর্ণা যোজনার অনুদান কবে মিলবে, তা নিয়ে অনিশ্চয়তার অবসান ঘটালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার তিনি জানান, আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে অন্নপূর্ণা যোজনার টাকা প্রাপক মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে। ওই দিনটি রাজ্যজুড়ে ‘অন্নপূর্ণা দিবস’ হিসেবে পালিত হবে। মুখ্যমন্ত্রী আরও জানান, আগস্ট মাসে প্রায় ১ কোটি ৪৮ লক্ষ মহিলা এই সুবিধা পেয়েছেন। পাশাপাশি, ২৫ থেকে ৬০ বছর বয়সী বিধবা ভাতা প্রাপকদের ভাতা সারেন্ডার করে অন্নপূর্ণা যোজনায় আবেদনের পরামর্শ দেন তিনি, কারণ এতে মাসে অতিরিক্ত ১৫০০ টাকা (মোট ৩০০০ টাকা) মিলবে। রাজ্যের বর্তমান আর্থিক সংকটের কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File