Annapurna Yojana | ১০ আগস্ট অন্নপূর্ণা যোজনা নিয়ে বড়ো ঘোষণা, কী জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু?

Thursday, August 6 2026, 4:24 pm
Annapurna Yojana | ১০ আগস্ট অন্নপূর্ণা যোজনা নিয়ে বড়ো ঘোষণা, কী জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু?
highlightKey Highlights

১০ অগস্ট অন্নপূর্ণা (Annapurna Yojana) নিয়ে আরও একটি বড় ঘোষণা করতে চলেছেন শুভেন্দু। নবান্ন (Nabanna) থেকে সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী।


এদিন সাংবাদিক বৈঠকে জনগণের মধ্যে অন্নপূর্ণা যোজনা নিয়ে বিভ্রান্তি বা অপপ্রচার না চালানোর আবেদন জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী। তারপরই তিনি বলেন, “১৭ অগস্ট থেকে অ্যাকাউন্টে যাবে সরকারি টাকা। নিয়ম মেনে টাকা দেওয়া হবে। ১০ জুলাই পর্যন্ত আবেদনকারী যোগ্যদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে।” কারা যোগ্য, সেই তালিকাই প্রকাশ করা হবে ১০ অগস্ট, সোমবার। মুখ্যমন্ত্রী বলেন, “কারা বিবেচিত হবেন, শর্তগুলিও সম্পূর্ণ বলে দেওয়া হবে।” এদিন তিনি আরও বলেন, প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে টাকা ঢুকবে বলে জানিয়েছেন তিনি। নবান্নে সাংবাদিক বৈঠক করে বিস্তারিত রিপোর্ট জানিয়ে দেওয়া হবে, ঘোষণা মুখ্যমন্ত্রীর।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File