Anna Hazare | গুরুতর অসুস্থ আন্না হাজারে, ভর্তি মুম্বইয়ের হাসপাতালে! কী হয়েছে বর্ষীয়ান সমাজকর্মীর?

Monday, August 31 2026, 5:44 pm
Anna Hazare | গুরুতর অসুস্থ আন্না হাজারে, ভর্তি মুম্বইয়ের হাসপাতালে! কী হয়েছে বর্ষীয়ান সমাজকর্মীর?
highlightKey Highlights

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সোমবার তাঁকে মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।


গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন বর্ষীয়ান সমাজকর্মী আন্না হাজারে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সোমবার তাঁকে মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ৮৯ বছর বয়সি এই সমাজকর্মী বর্তমানে চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে রয়েছেন। সূত্রের খবর, তাঁর শরীরে সংক্রমণ ও তীব্র জলশূন্যতা (ডিহাইড্রেশন) দেখা দিয়েছে। প্রথমে মহারাষ্ট্রের রালেগান সিদ্ধিতে চিকিৎসাধীন থাকলেও অবস্থার অবক্ষয় হওয়ায় তড়িঘড়ি মুম্বই নিয়ে আসা হয়। ২০১১ সালে দুর্নীতির বিরুদ্ধে ঐতিহাসিক ‘লোকপাল আন্দোলন’-এর মাধ্যমে তৎকালীন ইউপিএ সরকারের ভিত নাড়িয়ে দিয়েছিলেন দেশের ‘দ্বিতীয় গান্ধী’ হিসেবে পরিচিত আন্না হাজারে। সম্প্রতিকালে সিজেপি-র নিট প্রশ্নফাঁস বিরোধী আন্দোলনেও পড়ুয়াদের পাশে দাঁড়িয়েছিলেন তিনি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File