Anandalok Hospital Fire | সাতসকালে সল্টলেকের আনন্দলোক হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড! ফিরলো আমরির স্মৃতি?
Tuesday, April 21 2026, 6:11 am

Key Highlightsহাসপাতালের দোতলায় আগুন লেগে গিয়েছে বলে খবর। ধোঁয়ায় ভরে গিয়েছে গোটা হাসপাতাল। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন।
সল্টলেকের করুণাময়ীর কাছে আনন্দলোক হাসপাতালে ভয়াবহ আগুন। সূত্রের খবর, হাসপাতালের দোতলায় আগুন লেগেছে। ইতিমধ্যেই, রোগীদের বের করে আনার প্রক্রিয়া চলছে। আজ সাতসকালে দোতলায় অপারেশন থিয়েটারের জানলা থেকে ধোঁয়া বেরোতে দেখে চাঞ্চল্য ছড়ায় রোগীদের মধ্যে। আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়তেই আতঙ্ক ছড়িয়েছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের পাঁচটি ইঞ্জিন। ঘটনার সময়ে হাসপাতালে কমপক্ষে ৭০ থেকে ৭২ জন রোগী ছিলেন। হাসপাতাল সূত্রে খবর, প্রত্যেকেই নিরাপদে রয়েছেন। দ্রুত আগুন নেভানোর চেষ্টা চলছে।
- Related topics -
- শহর কলকাতা
- সল্টলেক
- মেডিক্যাল কলেজ হাসপাতাল
- অগ্নিকান্ড
- আহত


