Africa | আফ্রিকার বুকে বাঙালির বড় আবিষ্কার, ভারতের EV শিল্পের ভবিষ্যৎ বদলে যাবে?

Tuesday, June 30 2026, 4:00 am
Africa | আফ্রিকার বুকে বাঙালির বড় আবিষ্কার, ভারতের EV শিল্পের ভবিষ্যৎ বদলে যাবে?
highlightKey Highlights

আফ্রিকা মহাদেশের পূর্বদিকের দেশ তানজ়ানিয়ায় একটি বিশেষ খনির খোঁজ পেয়েছে একটি ভারতীয় মাইনিং সংস্থা Sakariya Mines and Minerals।


সম্প্রতি আফ্রিকা মহাদেশের পূর্বদিকের দেশ তানজ়ানিয়ায় একটি বিশেষ খনির খোঁজ পেয়েছে একটি ভারতীয় মাইনিং সংস্থা Sakariya Mines and Minerals। যাঁদের নেতৃত্বে ওই সংস্থার এক্সপ্লোরেশন টিম কাজ করেছে, তাঁরা সকলেই বাঙালি। সেই টিমে রয়েছেন সুপ্রিয় দাস, সুকান্ত গোস্বামী, সাবির আহমেদ চৌধুরী, শুভব্রত দে এবং কৌশিক দাস। সংস্থাটি আদতে আমেদাবাদের হলেও, টেকনিক্যাল অফিস রয়েছে কলকাতায়।  তানজ়ানিয়ার উত্তর-পূর্ব দিকের বন্দর-শহর টাঙ্গা থেকে প্রায় ৭২ কিলোমিটার দূরে গ্রাফাইটের খনির হদিশ মিলেছে। ওই এলাকায় ১৮৩ মিলিয়ন টন গ্রাফাইট সম্ভার রয়েছে বলে জানানো হয়েছে। এটি প্রাকৃতিক ভাবে কেলাসীভূত অত্যন্ত উচ্চমানের গ্রাফাইট। খুব ভালো তাপ ও বিদ্যুৎ পরিবাহিতা রয়েছে এই ধরনের গ্রাফাইটের। ব্যাটারি শিল্প থেকে শুরু করে বিদ্যুৎ শিল্প এবং যে কোনও ভারী শিল্পের পরিকাঠামোর জন্য এর প্রয়োজনীয়তা রয়েছে। EV-র পরিকাঠামো তৈরির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File