Iran-US War | আবার শুরু হয়ে গেল যুদ্ধ? হরমুজে ইরানের বাণিজ্যিক ভেসেলে হামলা, প্রত্যুত্তরে মিসাইল ও ড্রোন ভাণ্ডারে হামলা আমেরিকার!

Saturday, June 27 2026, 5:29 am
Iran-US War | আবার শুরু হয়ে গেল যুদ্ধ? হরমুজে ইরানের বাণিজ্যিক ভেসেলে হামলা, প্রত্যুত্তরে মিসাইল ও ড্রোন ভাণ্ডারে হামলা আমেরিকার!
highlightKey Highlights

আবার নতুন করে সংঘাত শুরু হল ইরান ও আমেরিকার মধ্যে। শুক্রবার মার্কিন সেনা ইরানের মিসাইল ও ড্রোন ভাণ্ডারে হামলা চালাল।


আবার নতুন করে সংঘাত শুরু হল ইরান ও আমেরিকার মধ্যে। শুক্রবার মার্কিন সেনা ইরানের মিসাইল ও ড্রোন ভাণ্ডারে হামলা চালাল। একইসঙ্গে উপকূলবর্তী র‌্যাডার সাইটেও হামলা করা হয়। আমেরিকার অভিযোগ, আগে হামলা চালিয়েছে ইরান। হরমুজ প্রণালী দিয়ে যাওয়া একটি বাণিজ্যিক ভেসেলে হামলা করে ইরান। তার প্রত্যুত্তরেই এই হামলা। এদিকে, ইরানের সমবাদমাধ্যম আইআরআইবি জানিয়েছে, হরমুজ প্রণালীর খুব কাছেই, দক্ষিণ ইরানের সিরিকে পরপর তিনটিরও বেশি জোরাল বিস্ফোরণের আওয়াজ পাওয়া গিয়েছে। ইরানের সাংসদ ইব্রাহিম আজ়িজ়ি বলেন, “আলোচনার মাঝে ফের একবার আমেরিকা ইরানের উপরে হামলা করল। বারবার এইভাবে সংঘর্ষ বিরতি লঙ্ঘনের জবাব দেওয়া হবে এবং তখন তাদেরই আফশোস করতে হবে।”উল্লেখ্য, গত সপ্তাহেই ওয়াশিংটন ও তেহরানের মধ্যে মউ স্বাক্ষর হয় সুইৎজারল্যান্ডে। দুই দেশের মধ্যে সাময়িক সংঘর্ষ বন্ধ রাখার কথা হয়েছিল। ৬০ দিনের জন্য খুলে যায় হরমুজ প্রণালী। আমেরিকাও তার জাহাজ সরিয়ে নেয়। সব আগের মতো সুস্থ-স্বাভাবিক হচ্ছিল, ফের ছন্দপতন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File