Central Force | রাজ্য জুড়ে মোতায়েন হলো আরও ৫০ কোম্পানি কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী! নেপথ্যে কারণ কি?

Key Highlightsবাংলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় রাখতে এবং নিরাপত্তা বজায় রাখার লক্ষ্যে রাজ্যে মোতায়েন থাকা কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক।
২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রকের পরিকল্পনা অনুযায়ী রাজ্যে মোট আড়াই হাজারের বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছি। কিন্তু পরবর্তীতে ভোট মিটে গেলে বাহিনী ফেরত পাঠানো হয়। তবে এবার দেখা যায়, ভোটের পরও ভোট পরবর্তী পরিস্থিতির ওপর নজর রাখতে ৫০ কোম্পানি বাহিনী বাংলায় থেকে গিয়েছে। এই আবহেই বাংলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় রাখতে এবং নিরাপত্তা বজায় রাখার লক্ষ্যে রাজ্যে মোতায়েন থাকা কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী, নির্বাচনের পর পর্যায়ক্রমে বাহিনী প্রত্যাহার করে নেওয়ার পর রাজ্য জুড়ে মোট ৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ছিল। বর্তমান পরিস্থিতিতে শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং স্থানীয় পুলিশকে সহায়তা করতে রাজ্যজুড়ে আরও ৫০ কোম্পানি কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী পাঠানো হচ্ছে।নতুন করে পাঠানো এই বাহিনীর মধ্যে রয়েছে সীমান্ত সুরক্ষা বাহিনী (BSF), সশস্ত্র সীমা বল (SSB) এবং কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বল (CRPF)। নতুন এই ৫০ কোম্পানি যুক্ত হওয়ার ফলে রাজ্যে বর্তমানে মোট কেন্দ্রীয় বাহিনীর পরিমাণ দাঁড়াল ১০০ কোম্পানিতে।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- কেন্দ্রীয় বাহিনী
- স্বরাষ্ট্রমন্ত্রক


