Indira Bhaduri | হাসপাতালে ভর্তি অমিতাভ বচ্চনের শাশুড়ি ইন্দিরা ভাদুড়ি! কী জয়া বচ্চনের মায়ের?
Friday, November 13 2026, 9:34 am

Key Highlightsঅ্যালার্জিজনিত অসুস্থতা ও শ্বাসকষ্টের সমস্যা বেড়ে যাওয়ায় অভিনেতা অমিতাভ বচ্চনের শাশুড়ি তথা জয়া বচ্চনের মা ৯৫ বছর বয়সি ইন্দিরা ভাদুড়িকে ভোপালের পারুল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অ্যালার্জিজনিত অসুস্থতা ও শ্বাসকষ্টের সমস্যা বেড়ে যাওয়ায় অভিনেতা অমিতাভ বচ্চনের শাশুড়ি তথা জয়া বচ্চনের মা ৯৫ বছর বয়সি ইন্দিরা ভাদুড়িকে ভোপালের পারুল হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রয়াত সাংবাদিক তরুণকুমার ভাদুরির স্ত্রী ইন্দিরা পিঠে ও কোমরে ব্যথাজনিত সমস্যায় ভুগছেন। বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন। ভোপালের শামলা হিলসের নিবাসী ইন্দিরার শারীরিক অবস্থা বর্তমানে কিছুটা উন্নতি হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। মুম্বই থেকে বচ্চন পরিবার নিয়মিত তাঁর খোঁজখবর নিচ্ছেন। তাঁর আরও কিছু পরীক্ষা করানো হবে এবং সেই রিপোর্ট দেখেই হাসপাতাল থেকে ছাড়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এর আগেও বিভিন্ন পারিবারিক অনুষ্ঠানে বচ্চন পরিবারের সদস্যরা ভোপালে গিয়েছেন।
- Related topics -
- বিনোদন
- বলিউড
- অভিনেতা
- অভিনেত্রী
- অমিতাভ বচ্চন
- সেলিব্রিটি


