Amit Shah | সপ্তমীতে রাজ্যে আসছেন অমিত শাহ, দিল্লিতে ঝটিকা সফরে মুখ্যমন্ত্রী
Wednesday, October 14 2026, 6:29 am

Key Highlightsমুখমন্ত্রীর ঝটিতি দিল্লি সফরের দিনই নিশ্চিত হয়েছে সপ্তমীতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বঙ্গ–সফর।
বাংলায় পালাবদলের পর এবার প্রথম দুর্গাপুজো। সপ্তমীতে রাজ্যে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী। রাত ৮টা নাগাদ নামবেন কলকাতা বিমানবন্দরে। সেখান থেকে তিনি সোজা চলে যাবেন আলিপুরের ‘সৌজন্য’ অতিথিশালায়। সূত্রের খবর, ১৮ অক্টোবর সকালে শাহ সোজা চলে যাবেন বেলুড় মঠ। বেলুড় থেকে বেরিয়ে শাহ যাবেন বালির দেশবন্ধু ক্লাবে। সেখান থেকে তিনি যাবেন চেতলায় সেখানকার ২৪ পল্লির পুজোমণ্ডপ ঘুরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যাবেন শোভাবাজার রাজবাড়িতে। পুজো ও আরতি দেখে শাহ যাবেন শ্রীভূমিতে। ওই পুজোমণ্ডপ ঘুরে সন্ধ্যায় দিল্লি ফিরে যাবেন তিনি। এদিকে মঙ্গলবার বিকেলে কলকাতায় একাধিক দুর্গাপুজোর উদ্বোধন কর্মসূচি স্থগিত রেখে দিল্লি উড়ে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক রয়েছে তাঁর।
- Related topics -
- শহর কলকাতা
- কলকাতা পৌরসভা
- কলকাতা কর্পোরেশন
- দুর্গাপুজো
- শুভেন্দু অধিকারী
- অমিত শাহ
- নয়াদিল্লি
- দিল্লি পুলিশ
- দিল্লি সরকার
- পশ্চিমবঙ্গ


