Amit Shah | ‘১০০ দিনেই ৪৩ শতাংশ কাজ শেষ করেছে বিজেপি সরকার!’- শুভেন্দুর প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী শাহ
Friday, August 21 2026, 5:02 pm

Key Highlightsমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর থেকে শুভেন্দু অধিকারী তার ৪৩ শতাংশ কাজ সম্পন্ন করেছেন বলে জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
বাংলায় বিজেপি সরকারের ১০০ দিন পূর্তির মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাজের খতিয়ান নিয়ে বড় দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শিলিগুড়ির কাওয়াখালির একটি সভায় বক্তব্য রাখতে গিয়ে এদিন তিনি বললেন, শপথ নেওয়ার পর থেকে শুভেন্দু অধিকারী তার ৪৩ শতাংশ কাজ সম্পন্ন করেছেন। এদিন শাহ দাবি করলেন, দেশের নিরাপত্তার জন্য সীমান্তে কাঁটাতার লাগাতে জমি প্রয়োজন, বাংলায় বিজেপি সরকার এসেই সেই জমি দিয়েছে। তাঁর আরও দাবি, সিন্ডিকেট, কাটমানি ও তোলাবাজি রুখতে পদক্ষেপ নিয়েছে শুভেন্দুর সরকার। শিখ দাঙ্গা, ভোপাল গ্যাস দুর্ঘটনা, নানুর হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে অমিত শাহের দাবি, এ বার দ্রুত বিচার পাওয়ার জন্য সব পদক্ষেপ করা হচ্ছে।
- Related topics -
- দেশ
- অমিত শাহ
- কেন্দ্রীয় মন্ত্রী
- শুভেন্দু অধিকারী
- রাজ্য
- পশ্চিমবঙ্গ সরকার
- পশ্চিমবঙ্গ
- মন্ত্রী
- শিলিগুড়ি


