Amit Shah | সীমান্ত সরেজমিনে পরিদর্শন করতে জুনেই বঙ্গসফরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ!

Tuesday, May 26 2026, 4:51 am
Amit Shah | সীমান্ত সরেজমিনে পরিদর্শন করতে জুনেই বঙ্গসফরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ!
highlightKey Highlights

বাংলাদেশ লাগোয়া একাধিক সীমান্ত অঞ্চল সরেজমিন পরিদর্শনের পাশাপাশি সীমান্ত নিরাপত্তা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করবেন শাহ।


বাংলা সীমান্ত থেকে অনুপ্রবেশ রুখতে তৎপর কেন্দ্র। সূত্রের খবর, জুনেই বাংলাদেশ লাগোয়া একাধিক সীমান্ত অঞ্চল সরেজমিন পরিদর্শন করতে বঙ্গে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সূত্রের খবর, রাজ্যে সীমান্ত নিরাপত্তা নিয়ে বিএসএফের শীর্ষ আধিকারিকদের পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-সহ প্রশাসনিক কর্তাদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করবেন শাহ। প্রাথমিক অনুমান, সীমান্তে অনুপ্রবেশ, গবাদি ও মাদক পাচার, জাল নোট চক্র এবং সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা ব্যবস্থার ফাঁকফোকর নিয়ে আলোচনা করবেন স্বরাষ্ট্রমন্ত্রী।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File