Amit Shah | অনুপ্রবেশ ঠেকাতে গোয়েন্দা তথ্য বিশ্লেষণে AI-র ব্যবহার বৃদ্ধির উদ্যোগে জোর অমিত শাহের!

Key Highlightsদেশে অনুপ্রবেশ রুখতে নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থাগুলিকে আরও কড়া পদক্ষেপ করার নির্দেশ দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
দেশে অনুপ্রবেশ রুখতে নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থাগুলিকে আরও কড়া পদক্ষেপ করার নির্দেশ দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পাশাপাশি, জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে নতুন ধরনের চ্যালেঞ্জের মোকাবিলায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI-এর ব্যবহার বাড়ানোর উপরেও জোর দেন তিনি। নয়াদিল্লিতে দু’দিনের নবম ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজিজ (NSS) কনফারেন্স ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে শাহ বলেন, ‘অনুপ্রবেশ রুখতেই হবে।’ সম্মেলনের প্রথম দিনে সন্ত্রাস দমন, গোয়েন্দা তথ্য আদানপ্রদান ও বিশ্লেষণ, মাদক পাচার রোধ, বেআইনি অনুপ্রবেশকারীদের শনাক্ত করে ফেরত পাঠানো, সাইবার অপরাধ এবং পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি কার্যকলাপের মতো একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। সেখানে শাহ বলেন, ‘মাল্টি এজেন্সি সেন্টার (MAC)-এ থাকা বিভিন্ন তথ্য AI-এর সাহায্যে বিশ্লেষণ করে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (SOP) তৈরি করতে হবে।’ একই সঙ্গে তা অনুপ্রবেশ-সহ একাধিক অপারধ দমনে কাজে লাগানোর নির্দেশ দেন তিনি।
- Related topics -
- দেশ
- ভারত
- প্রতিরক্ষা
- অমিত শাহ
- আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স


