Amit Shah | শনিতে পাহাড়ে বৈঠক ডাকলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ! চিকেনস নেকের সুরক্ষা নিয়ে তৎপর কেন্দ্র

Thursday, August 20 2026, 3:55 pm
Amit Shah | শনিতে পাহাড়ে বৈঠক ডাকলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ! চিকেনস নেকের সুরক্ষা নিয়ে তৎপর কেন্দ্র
highlightKey Highlights

২২ আগস্ট অর্থাৎ শনিবার পাহাড় নিয়ে বৈঠকের জন্য এলাকার বিধায়ক-সাংসদদের ডেকেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।


বৃহস্পতিবার সন্ধ্যায় উত্তরবঙ্গ সফরে পৌঁছেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ২২ আগস্ট অর্থাৎ শনিবার পাহাড় নিয়ে বৈঠকের জন্য এলাকার বিধায়ক-সাংসদদের ডেকেছেন তিনি। সন্ধ্যায় তিনি বাগডোগরা বিমানবন্দরে নামলে তাঁকে স্বাগত জানান দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা, পর্যটন মন্ত্রী শংকর ঘোষ-সহ এলাকার বিধায়করা। ২২ আগস্ট অর্থাৎ শনিবার পাহাড় নিয়ে বৈঠকের জন্য এলাকার বিধায়ক-সাংসদদের ডেকেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এ বিষয়ে দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা বলেন, ‘‘স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক রয়েছে৷ সিপিএম ও তৃণমূল কংগ্রেসের সময় পাহাড় নিয়ে অনেক ভেদাভেদ হয়েছে। বিজেপির সময় সেটা হবে না৷ আমাদের পাহাড় নিয়ে যে স্থায়ী রাজনৈতিক সমাধানের প্রতিশ্রুতি রয়েছে খুব তাড়াতাড়ি সেই কাজ সম্পন্ন হবে৷ তার জন্যই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বৈঠক করবেন।”




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File