Falta | ফলতায় ইভিএম মেশিনে সাদা টেপ লাগানোর অভিযোগ অমিত মালব্যর, 'পুনর্নির্বাচন হবে' জানালেন CEO মনোজকুমার আগরওয়াল!
Wednesday, April 29 2026, 9:25 am

Key Highlightsবিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য অভিযোগ তোলেন, ফলতায় ইভিএমে বিজেপির প্রতীকের পাশে সাদা টেপ লাগিয়ে দেওয়া হয়েছে।
ফলতায় ইভিএম মেশিন নিয়ে বড় অভিযোগ! এক্স হ্যান্ডলে একটি ভিডিয়ো শেয়ার করে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য অভিযোগ তোলেন, ফলতায় ইভিএমে বিজেপির প্রতীকের পাশে সাদা টেপ লাগিয়ে দেওয়া হয়েছে। ১৪৪, ১৮৯ নম্বর বুথে এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ তুলে রিপোল দাবি করেছেন তিনি। এ বিষয়ে CEO মনোজকুমার আগরওয়াল জানান, যেখানে যেখানে ইভিএমে কালো বা সাদা টেপ দেখা গিয়েছে, সেখানে পুনর্নির্বাচন হবে। অন্য দিকে, কোনও বিধানসভা কেন্দ্রে যদি বেশি সংখ্যক বুথে টেপ লাগানোর ঘটনা ঘটে থাকে, তা হলে গোটা বিধানসভাতেই পুনর্নির্বাচন হবে।
- Related topics -
- রাজনৈতিক
- রাজনীতি
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- বিধানসভা নির্বাচন
- বিজেপি
- ইভিএম মেশিন


