US-Iran | ফের যুদ্ধ শুরুর আশঙ্কার মুখেই হামলা বন্ধে রাজি ইরান-আমেরিকা, মঙ্গলে বৈঠকে বসবেন দুই দেশের প্রতিনিধিরা!
Monday, June 29 2026, 1:05 pm

Key Highlightsআমেরিকান সংবাদমাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদন অনুযায়ী, দুই দেশই আপাতত একে অন্যের বিরুদ্ধে সব ধরনের সামরিক হামলা বন্ধ রাখতে রাজি হয়েছে।
শুক্রবার যুদ্ধবিরতি লঙ্ঘন করে হরমুজ় প্রণালী দিয়ে যাওয়া জাহাজে মিসাইল ছোড়ে ইরান। তার পর থেকে ফের হামলা আর পাল্টা হামলা শুরু হয়ে যায়। আবারও উত্তপ্ত হয়ে ওঠে পশ্চিম এশিয়া। তবে এরই মধ্যে হামলা বন্ধ রাখার ঘোষণা করল আমেরিকা ও ইরান। আমেরিকান সংবাদমাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদন অনুযায়ী, দুই দেশই আপাতত একে অন্যের বিরুদ্ধে সব ধরনের সামরিক হামলা বন্ধ রাখতে রাজি হয়েছে। মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় উচ্চপর্যায়ের বৈঠকে বসবেন দুই দেশের প্রতিনিধিরা। বৈঠকে হরমুজ় প্রণালী নিয়ে যে মতবিরোধ তৈরি হয়েছে, তার সমাধানের চেষ্টা করবেন তাঁরা।
- Related topics -
- আন্তর্জাতিক
- ইরান
- আমেরিকা
- যুদ্ধ
- যুদ্ধবিরতি


