Trump Tariff | বাতিল ট্রাম্পের সাধের ট্যারিফ! 'এক পয়সাও' দিতে হবে না - ঘোষণা সুপ্রিম কোর্টের

Friday, February 20 2026, 4:12 pm
Trump Tariff | বাতিল ট্রাম্পের সাধের ট্যারিফ! 'এক পয়সাও' দিতে হবে না - ঘোষণা সুপ্রিম কোর্টের
highlightKey Highlights

শুক্রবার সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাতিল হয়ে গেল তাঁর সাধের ট্যারিফ।


শুক্রবার সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিন আমেরিকার শীর্ষ আদালতে প্রধান বিচারপতির নেতৃত্বে ৯ বিচারপতির বেঞ্চে ট্যারিফ নিয়ে মামলা চলছিল। শীর্ষ আদালতের প্রধান বিচারপতি জন রবার্টস বলেন, ‘ট্যারিফ চাপানোর ক্ষেত্রে নিজের ক্ষমতার সীমা ছাড়িয়ে গিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট।’ এই রায়ের ফলে ভারত সহ কোনও দেশকেই আর ট্যারিফ দিতে হবে না। রবার্টস স্পষ্ট ভাষায় লিখেছেন, ‘ট্যারিফ আরোপের মতো বড় সিদ্ধান্ত নিতে হলে কংগ্রেসের অনুমোদন নিতে হতো। কিন্তু ট্রাম্প নেননি।’




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File