Iran Ports | ঘিরে ফেলা হলো ইরানের বন্দর-উপকূল এলাকা, মোতায়েন দশ হাজার আমেরিকান সেনা!
Friday, April 17 2026, 6:24 am

Key Highlightsরীতিমতো ইরানের বন্দর এবং উপকূল এলাকা ঘিরে ফেলেছে আমেরিকান সেনা।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দ্বিতীয় দফার শান্তি বৈঠকের কথা ঘোষণা করলেও, বন্দর নিয়ে ক্রমশ ঝাঁঝ বাড়ছে ইরান ও আমেরিকার মধ্যে। প্রথম দফার বৈঠক ভেস্তে যাওয়ার পরেই ইরানের বন্দরগুলিতে অবরোধ শুরু হয়েছিল। এবার রীতিমতো ইরানের বন্দর এবং উপকূল এলাকা ঘিরে ফেলেছে আমেরিকান সেনা। কোনও দেশের জাহাজ ঢুকতে বা বেরতে পারছে না। কোনও সন্দেহ হলেই চলছে তল্লাশি। শুক্রবার শেষ পাওয়া খবর অনুযায়ী, এই অবরোধে কমবেশি ১০ হাজার আমেরিকান সেনা, এক ডজনের বেশি রণতরী এবং ১০০র উপর যুদ্ধজাহাজ মোতায়েন করেছে আমেরিকা। তবে হরমুজ় নিরাপদ রয়েছে।
- Related topics -
- আন্তর্জাতিক
- ইরান
- আমেরিকা
- ট্রাম্প
- ডোনাল্ড ট্রাম্প
- সেনাবাহিনী


