America | আমেরিকার Virginia State University-তে চললো এলোপাথাড়ি গুলি! আহত ৫! ক্যাম্পাসে লকডাউন

Saturday, August 15 2026, 5:40 pm
America | আমেরিকার Virginia State University-তে চললো এলোপাথাড়ি গুলি! আহত ৫! ক্যাম্পাসে লকডাউন
highlightKey Highlights

শনিবার ভোরে বিশ্ববিদ্যালয়ের Quad Annexes-এর কাছে গুলি চলে। পাঁচ জনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।


শনিবার ভোরে Virginia State University-তে গুলিচালনার ঘটনায় প্রবল আতঙ্ক ছড়ালো আমেরিকায়। সূত্রের খবর, শনিবার স্থানীয় সময় রাত প্রায় দেড়টা নাগাদ গুলিচালনার ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। বিশ্ববিদ্যালয়ের আবাসিক ভবনের বাইরে পাঁচ জনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাঁদের প্রত্যেককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গুলিচালনার ঘটনায় একাধিক সন্দেহভাজন জড়িত বলে তদন্তকারীদের ধারণা। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে চেস্টারফিল্ড কাউন্টি পুলিশ। এই ঘটনায় কয়েক ঘণ্টার জন্য ক্যাম্পাসে লকডাউন জারি করা হয়েছিল।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File