America Building Collapse | নিউ ইয়র্কে ভেঙে পড়লো শতবর্ষ প্রাচীন বহুতল! মৃত কমপক্ষে ৮
Thursday, November 12 2026, 2:51 pm

Key Highlightsস্থানীয় সময় বিকেল ৪টে নাগাদ ২৬২৫ বেডফোর্ড অ্যাভিনিউতে অবস্থিত ভবনটি পার্শ্ববর্তী খালি জমিতে হুড়মুড় করে ভেঙে পড়ে।
আমেরিকায় ভয়াবহ দুর্ঘটনা। নিউ ইয়র্কের ব্রুকলিন অঞ্চলে ভেঙে পড়ল একটি তিনতলা ভবন। স্থানীয় সূত্রে খবর, এদিন স্থানীয় সময় বিকেল ৪টে নাগাদ ২৬২৫ বেডফোর্ড অ্যাভিনিউতে অবস্থিত ভবনটি পার্শ্ববর্তী খালি জমিতে হুড়মুড় করে ভেঙে পড়ে। পাশের একটি খালি জায়গায় নতুন ভবন নির্মাণের জন্য খননকাজ চালাচ্ছিল শ্রমিকরা। প্রাথমিক অনুমান, দুর্ঘটনার সঙ্গে এই খননকাজের সম্পর্ক রয়েছে। জানা গিয়েছে, ১৯৩০ সালে তৈরি ওই তিনতলা বাড়িটি। এই ঘটনায় কমপক্ষে ৮ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন অন্তত ১৭ জন। জোরকদমে চলছে উদ্ধারকাজ। প্রশাসনের ধারণা মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি ‘এক্স’হ্যান্ডেলে এক পোস্টে লিখেছেন, “আমি অত্যন্ত মর্মাহত যে, নিউ ইয়র্কের ৮ জন বাসিন্দা প্রাণ হারিয়েছেন। অন্তত ১৭ জন আহত হয়েছেন। যাদের মধ্যে তিনজন দমকলকর্মীও রয়েছেন।”
- Related topics -
- আন্তর্জাতিক
- আমেরিকা
- মৃত্যু


