Amarnath Yatra | জঙ্গি হামলার আশঙ্কায় আচমকাই স্থগিত হয়ে গেল অমরনাথ যাত্রা!

Wednesday, August 5 2026, 10:47 am
Amarnath Yatra | জঙ্গি হামলার আশঙ্কায় আচমকাই স্থগিত হয়ে গেল অমরনাথ যাত্রা!
highlightKey Highlights

প্রশাসনিক সূত্রে খবর, জঙ্গি হামলার আশঙ্কায় বুধবার, ৫ অগস্ট জম্মুর ভগবতীনগর বেস ক্যাম্প থেকে অমরনাথ যাত্রা স্থগিত করা হয়েছে।


জঙ্গি হামলার আশঙ্কায় আচমকাই স্থগিত হয়ে গেল অমরনাথ যাত্রা। প্রশাসনিক সূত্রে খবর, জঙ্গি হামলার আশঙ্কায় বুধবার, ৫ অগস্ট জম্মুর ভগবতীনগর বেস ক্যাম্প থেকে অমরনাথ যাত্রা স্থগিত করা হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংবিধানের অনুচ্ছেদ ৩৭০ বিলোপের সপ্তম বর্ষপূর্তির কারণেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে উপত্যকায়। বুধবার সকালে জম্মু বেস ক্যাম্প থেকে নতুন করে কোনও তীর্থযাত্রীর দলকে পহেলগাম ও বালতালের দিকে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি। তা ছাড়া নিরাপত্তার স্বার্থে কৌশলগত ভাবে গুরুত্বপূর্ণ জম্মু-শ্রীনগর জাতীয় সড়কেও সেনাবাহিনী এবং প্রশাসনিক কর্তাদের গাড়ি চলাচল বন্ধও রাখা হয়েছে। যদিও এ ব্যাপারে সরকারি ভাবে প্রশাসনের তরফে কিছু জানানো হয়নি। 




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File